
মুখ্যমন্ত্রী হিসেবে কেরলের জনগণ চান শশী থারুরকে, সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। সেই তথ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ শশী থারুর।
এই ঘটনায় এবার কংগ্রেস সাংসদকে নিশানা করেছেন কেরলের সিনিয়র নেতা কে মুরলীধরন। শশীর উদ্দেশে তাঁর প্রশ্ন আগে ঠিক করুন আপনি কোন দলের। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে দলের নীতির বিরুদ্ধে গিয়ে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শশী থারুর। এরই মাঝে কংগ্রেস নেতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অপারেশন সিঁদুরের পর প্রতিনিধিদলের বিদেশসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢালাও প্রশংসা তো বটেই কংগ্রেসের সমালোচনাও করতে দেখা যায় শশী থারুরকে। এরইমাঝে কেরলে মুখ্যমন্ত্রী মুখের সমীক্ষায় উঠে আসে শশীর নাম।তা সোশাল মিডিয়ায় শেয়ার করেন কংগ্রেস সাংসদ। এরই পালটা শশীকে পালটা তোপ দেগে এক্স হ্যান্ডেলে মুরলীধরন লিখেছেন, থারুরকে সিদ্ধান্ত নিতে হবে তিনি আসলে কোন দলের সদস্য। পাশাপাশি বলেছেন, সমীক্ষায় অন্য কেউ এগিয়ে থাকলেও ২০২৬ সালের নির্বাচনে যদি ইউডিএফ ক্ষমতায় আসে তাহলে ইউডিএফ থেকেই মুখ্যমন্ত্রী ঠিক করা হবে। কংগ্রেসের লক্ষ্য নির্বাচন জয়।
এই ধরনের বিতর্কে কংগ্রেসের কোনও আগ্রহ নেই। কেরল কংগ্রেসে অনেক সিনিয়র নেতা রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে তাদেরই কাউকে বেছে নেওয়া হবে। সমীক্ষার ফল যাই হোক না কেন। দলের কিছু নিয়ম রয়েছে, বলেছেন কেরলের সিনিয়র নেতা কে মুরলীধরন।





