করদাতাদেরই মেরে ফেলছে সরকার : রাহুল 

0
146
Center responsible for attack on army  Rahul
Center responsible for attack on army Rahul
দেশে যারা কর দিচ্ছেন, তাদেরকেই মেরে ফেলছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় বাজেট বিতর্কে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সংসদে নোট বাতিল থেকে শুরু করে পণ্য ও পরিষেবা কর এবং কর-সন্ত্রাসের কথা উঠে আসে রাহুল গান্ধীর বক্তৃতায়।
তিনি বলেছেন, দেশে ছোট ও মাঝারি ব্যবসাকে লাটে তুলতে নোটবন্দি, জিএসটি ও কর সন্ত্রাস চালানো হচ্ছে। এটা আর এক চক্রব্যুহ। এনডিএ সরকারের নীতিতে করোনাকালে বড় ব্যবসায়ীদের সাহায্য করতে গিয়ে ছোট ব্যবসা শেষ করা হয়েছে। ছোট-মাঝারি ব্যবসায়িদের উপর চলছে কর সন্ত্রাস। অথচ এটা বন্ধ করতে বাজেটে কোনও পদক্ষেপ নেয়নি সরকার। বিরোধী দলনেতার কথায়, মধ্যবিত্তরা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করতেন। কোভিডের সময় প্রধানমন্ত্রী থালা বাজাতে বলেছিলেন, মধ্যবিত্তরা থালা বাজিয়েছে। এরপর প্রধানমন্ত্রী মোবাইলের আলো জ্বালাতে বলেছিলেন, সেই আলোও জ্বালানো হয়েছিল। আর বাজেটে সেই মধ্যবিত্তের পিঠে, বুকে ছুরি মারা হয়েছে।তাঁরা ভেবেছিলেন এই বাজেট কৃষক, শ্রমিকদের সাহায্য করবে। কিন্তু দেখলেন বড় ব্যবসায়ীরাই লাভবান হয়েছে।