গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কংগ্রেস লুটতরাজের কিছু বাকি রাখেনি: প্রধানমন্ত্রী

    কংগ্রেস লুটতরাজের কিছু বাকি রাখেনি: প্রধানমন্ত্রী

    0
    72
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কংগ্রেস কেন্দ্রে সরকার পরিচালনার সময় নানাভাবে দেশকে লুট করছে। গুরুতর এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, শতাব্দী প্রাচীন দলটি লুটতরাজের কিছু বাকি রাখেনি।
    ওড়িশার ঝড়সুগদায় শনিবার এক সরকারি অনুষ্ঠান শেষে জনসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকার সময় গরিব মানুষের উপর বিপুল কর চাপিয়েছিল। বছরে দু লাখ টাকার বেশি আয় হলেই আয়কর দিতে হত। এনডিএ সরকার সেই সীমা বৃদ্ধি করে ১২ লাখ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, এনডিএ সরকার সব সময় সাধারণ মানুষের স্বার্থের দিনটি বিবেচনায় রেখে পদক্ষেপ করে।
    এই প্রসঙ্গে জিএসটির সাম্প্রতিক সংস্কার নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কংগ্রেস সেই দিন থেকে বিজেপি সরকারের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে যেদিন থেকে জিএসটি চালু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, জিএসটির হার কমিয়ে এনডিএ সরকার মানুষকে স্বস্তি দিচ্ছে। অথচ কংগ্রেস শাসিত রাজ্যগুলি তার উপর কর চাপিয়ে দিচ্ছে।