গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ‘ভোট অধিকার যাত্রা’ পথের সব আসনে হার কংগ্রেসের

    ‘ভোট অধিকার যাত্রা’ পথের সব আসনে হার কংগ্রেসের

    0
    63
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিহারে রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা যে ১১০ আসনকে ছুঁয়ে গিয়েছে সেখানে কোনও আসনে জেতেনি কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুলের ওই যাত্রা শুরু হয়েছিল সাসারামে, শেষ হয় পাটনায়। প্রায় ২৫ জেলা এবং ১১০ আসনের উপর দিয়ে যায় এই যাত্রা।

    বিহারের অন্দরে প্রায় একহাজার ৩০০ কিলোমিটার পথ পরিক্রমা করেন রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট গণনায় দেখা গিয়েছে, এই যাত্রাপথের একটিও আসনের ফল কংগ্রেসের পক্ষে নেই। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীর আগের যাত্রাগুলি ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৩ সালের তেলেঙ্গানা নির্বাচনে তাদের ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে।

    ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে রাহুল গান্ধী যে দুটি ভারত জোড়ো যাত্রা করেছিলেন, সেই যাত্রার ৪১টি আসন জেতে কংগ্রেস। তেলেঙ্গানায়, নির্বাচনে জিতে সরকার গঠন করে কংগ্রেস। কিন্তু বিহারের ফল ঠিক উলটো।