৭.২৫ লক্ষ ভারতীয়কে ফেরত আমেরিকার? দাবি কংগ্রেস সাংসদের

0
148
ছবি সৌজন্যে : এক্স
৭ লক্ষ ২৫ হাজার অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠাবে আমেরিকা। সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রককে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল।
রাজীব লিখেছেন, তিনি সংসদে বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে থেকে জানতে পেরেছেন ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়কে এ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমেরিকা। এ দেশে তাঁদের কিছুই নেই। এখানে আসার পর তাঁরা কী করবেন? আমেরিকায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি মঙ্গলবারই নিশ্চিত করেছিলেন। তবে কত জন ভারতীয়কে ফেরত পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে স্পষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি মেনে নিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকও। এদিকে, আমেরিকা থেকে অবৈধবাসি ভারতীয়দের ফেরত পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা পবন খেড়া।