দরকার ছাড়াও পিডিপির সমর্থন নেবে কংগ্রেস-এনসি

0
529
সরকার গঠনের জন্য পিপলস ডেমোক্র্য়াটিক পার্টির সমর্থন প্রয়োজন না হলেও মেহবুবা মুফতির দলের সাহায্য নেওয়া হবে।এমনটাই জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, জম্মু-কাশ্মীর বিধানসভা ত্রিশঙ্কু হতে পারে। কোনও দল বা জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এনসি-কংগ্রেস জোট ম্যাজিক ফিগারের কাছাকাছি থাকলেও একক বৃহত্তম দল হতে পারে বিজেপি।এই আবহে ফারুক আবদুল্লা বলেছেন, যদি তাদের প্রয়োজন নাও হয়, তবুও তাঁরা পিডিপি-র সমর্থন নেবেন। কারণ তাঁরা একসঙ্গে চলতে চান। একসঙ্গে কিছু করতে চান। এই রাজ্যকে বাঁচাতে তাদের একসঙ্গে চেষ্টা করতে হবে। তবে ভোটের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে রণকৌশল নির্ধারণে মেহবুবা মুফতির সঙ্গে তাঁর সরাসরি কথা হয়নি বলে জানিয়েছেন ফারুক আবদুল্লা।