
দলিত-অনগ্রসর শ্রেণিকে উপেক্ষা করেছে কংগ্রেস। জনসভায় ভুল স্বীকার করে নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস যদি দলিত, অনগ্রসর শ্রেণির উপর আস্থা বজায় রাখত তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কখনই ক্ষমতায় আসত না।তবে তিনি তার দলে অভ্যন্তরীণ বিপ্লব আনবেন এবং বঞ্চিতদের সংগঠনে যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া হবে। কংগ্রেস নেতার কথায়, ১৯৯০ সাল থেকে কংগ্রেস অনগ্রসর শ্রেণির স্বার্থকে সে ভাবে রক্ষা করতে পারেনি। তবে ইন্দিরা গান্ধীর আমলে তাদের উপর আস্থা সম্পূর্ণভাবে অটুট ছিল। দলিত, উপজাতি, অনগ্রসর শ্রেণি সকলেই জানত যে ইন্দিরা গান্ধী তাদের জন্য লড়বেন। কিন্তু ১৯৯০ সালের পর থেকে সেই বিশ্বাস উঠে যায়। কংগ্রেসকে এই বাস্তবতা মেনে নিতে হবে।
অন্যদিকে আপ-বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতোই দলিত বিরোধী। তাদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।






