নিটের প্রশ্নপত্র ফাঁসে কোর্টে তদন্তের দাবি কংগ্রেসের 

0
208
Congress demands a court inquiry into the leak of NEET question papers
Congress demands a court inquiry into the leak of NEET question papers
পড়ুয়াদের জীবন নিয়ে খেলা বন্ধ করুন। বিজেপিকে নিশানা করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে তদন্তের দাবি করেছে কংগ্রেস।
 মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট-এর ফলাফল ঘোষণা করেছে। রেকর্ড ৬৭ জন পরীক্ষার্থী শীর্ষস্থান অর্জন করেছে, যার মধ্যে ছয়জন হরিয়ানার একই পরীক্ষা কেন্দ্রের।এরপরেই নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।তাদের দাবি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর প্রকাশিত ফলাফলে ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেয়ে ৬৭ জন পড়ুয়া সন্দেহ জাগায়।এরপরেই শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা কানহাইয়া কুমার বলেছেন, কংগ্রেস ন্যায়পত্রে নিয়োগ আইনের কথা বলেছে। এটা বাস্তবায়নের প্রয়োজন আছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কঠোর আইন করতে হবে। পাশাপাশি নিটে অনিয়মের জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত।প্রশ্নপত্র ফাঁস করা মাফিয়াদের বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপ করতে হবে। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রথমে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এখন শিক্ষার্থীরা অভিযোগ করছে যে এর ফলাফলেও কেলেঙ্কারি হয়েছে। একই কোচিং সেন্টার থেকে ছয়জন শিক্ষার্থীর ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পাওয়া-সহ নানা ধরনের অনিয়ম প্রকাশ্যে আসছে।এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক।