গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জ্বালানি সঙ্কটের মধ্যেই সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেসের 

    জ্বালানি সঙ্কটের মধ্যেই সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেসের 

    0
    27
    ছবি সৌজন্যে : এক্স

    সারা দেশ জুড়ে জ্বালানি সঙ্কটের মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের। ‘নরেন্দর ভি গায়েব , সিলিন্ডার ভি গায়েব’ স্লোগান দিতে শোনা যায় তাদের। রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতাকে স্লোগান দিতে শোনা যায়।

    এদিকে সারা দেশ জুড়ে চরমে উঠেছে জ্বালানি সঙ্কট। গ্যাস বুকিং করতে গিয়ে রীতিমতো হয়রানির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইরানে চলা যুদ্ধে বন্ধ বিশ্ব  বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী। সেই কারণে বিশ্ব বাজারে এলপিজি , সিএনজি , ক্রুড অয়েল ইত্যাদির দাম চড়চড়িয়ে বাড়ছে।

    টান পড়তে চলেছে মধ্যবিত্তের ভাঁড়ারে। তবে ইতিমধ্যেই আশ্বাস বাণী মিলেছে কেন্দ্রের পক্ষ থেকে। গ্যাস বুকিং করার আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে বলেও জানিয়েছে পেট্রলিয়াম মন্ত্রক। সঙ্কটের আঁচ করে কেউ যাতে অতিরিক্ত গ্যাস বুকিং না করেন এবং বর্ধিত চাহিদা সামাল দেওয়ার জন্য বুকিং-এর ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে অযথা আতঙ্কিত না হতে আশ্বাস কেন্দ্রের।