
মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। সেখানে অংশ নেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য কংগ্রেসের সাংসদরা।
পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত মাল, মিতালি বাগ, প্রকাশ চিক বরাইক। তাঁদের হাতে ছিল মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সংসদ চত্বরে বড় ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদরা।
বস্তুত এর আগে দিল্লির সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাত্মা গান্ধীকে দেওয়া উপাধিও প্রকল্প থেকে মুছে ফেলার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
