রাশিয়া থেকে টাকা পেয়েছে কংগ্রেস, দাবি নিশিকান্ত দুবে-র

0
109
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সোভিয়েত রাশিয়ার সঙ্গে মাখোমাখো সম্পর্ক ছিল কংগ্রেস নেতৃত্বের, চলত টাকার লেনদেন। বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক্স হ্যান্ডেলে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি রিপোর্ট তুলে ধরেছেন তিনি।
তাঁর অভিযোগ, সোভিয়েত আমলের সময়ে ১৫০-র বেশি কংগ্রেস সাংসদ রাশিয়ার টাকায় পুষ্ট হয়েছেন। এমনকী, সেই অর্থের বিনিময়ে ভারতে রুশ গোয়েন্দাদের অবাধ যাতায়াতের অলিখিত অনুমোদন দিয়েছিল কংগ্রেস সরকার। ২০১১ সালে সিআইএ রিপোর্ট প্রকাশ করে তিনি জানিয়েছেন কীভাবে কংগ্রেস জমানায় হরিকৃষ্ণ লাল ভগত-সহ ১৫০ জন কংগ্রেস সাংসদ সোভিয়ের রাশিয়ার থেকে আর্থিক অনুদান হাঁকাতো।
তাঁর সংযোজন, এই অনুদানের অকিলায় শুধ সাংসদরাই নয়। ছিলেন বহু কংগ্রেস-ঘেঁষা সাংবাদিকও। যারা অথের বিনিময়ে রাশিয়ার হয়ে খবর প্রকাশ করত। এছাড়াও হাজারের অধিক কেজিবি গোয়েন্দা ওই সময়কালে ভারতের অন্দরে অবাধ যাতায়াত করত।