দেশদ্রোহীরা অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা, মোদীর তোপে কংগ্রেস

0
74
ছবি সৌজন্যে : এক্স

দেশদ্রোহীরা অনুপ্রবেশকারীদের রক্ষা করেছে। অসমের গুয়াহাটির সভা থেকে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন কংগ্রেস যতই অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করুক না কেন বিশেষ ভোটার তালিকা সংশোধনীতে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবেই। প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চালাচ্ছে। কিন্তু দেশদ্রোহীরার তাদের রক্ষা করার চেষ্টা করছে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন অসম সহ উত্তর পূর্ব ভারতের উন্নয়নে কোনও নজর ছিল না আগের সরকারের। উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তজাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেছেন কংগ্রেসের সেই ভুলের প্রায়শ্চিত্ত করছে তাঁর সরকার। সংশোধন করছে।

তিনি আরও বলেছেন অসম ও উত্তর পূর্ব ভারতকে উন্নয়নের আড়ালে রেখে যে অপরাধ করেছে তার মূল্য চোকাতে হবে সমগ্র দেশকে।