পাকিস্তানের সহানুভূতিশীল কংগ্রেস ভয় দেখাচ্ছে : মোদী

0
166
Pakistans sympathizing Congress is frightening  Modi
Pakistans sympathizing Congress is frightening Modi
পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল কংগ্রেস-সমাজবাদী পার্টি দেশকে ভয় দেখাচ্ছে। এভাবেই বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশের বাস্তিতে এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে ভারত যখন কোনও প্ল্যাটফর্মে কথা বলে, তখন সারা বিশ্ব মনোযোগ দিয়ে তা শোনে। এখন ভারত যখন কোনও সিদ্ধান্ত নেয়, গোটা বিশ্ব তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। আগে যে দেশ সন্ত্রাসবাদে মদত দিত, ভারতকে হুমকি দিত, বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তারা খাদ্যশস্যও পাচ্ছেন না।পাকিস্তান পরাজিত হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল সমাজবাদী পার্টি ও কংগ্রেস এখন ভারতকে ভয় দেখাতে ব্যস্ত। প্রধানমন্ত্রীর কথায়, বিরোধীরা বলে তারা ৫৬ ইঞ্চি কী তা জানে না। তারা বলে পাকিস্তানকে ভয় পায়। পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে।ইন্ডিয়া জোট তুষ্টিকরণের সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে।তাঁরা এমন হতাশায় ভুগছে যে দু’দিন আগে কী বলেছিল এবং এখন কী বলছে তা মনেও রাখতে পারছে না।এটাই হল ইন্ডিয়া জোটের অবস্থা।