গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভাঙন কংগ্রেসে,বিহারে জেডিইউকে ছাড়াই সংখ্যাগরিষ্ঠ বিজেপি

    ভাঙন কংগ্রেসে,বিহারে জেডিইউকে ছাড়াই সংখ্যাগরিষ্ঠ বিজেপি

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিহারে যে রাজ্যসভা নির্বাচন হয়েছে তাতে কংগ্রেসের ৬ বিধায়কের ৩ জন বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। সূত্রের খবর,তাঁরা এবার সোজা বিজেপিতে যোগ দিতে চলেছেন।

    আসলে কংগ্রেস বিধানসভায় মাত্র ৬ আসন জেতার পর এতটাই বিমর্ষ যে, বিধায়ক দলের নেতা পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। ফলে কংগ্রেসের কোনও বিধায়ক যদি দলবদল করেন, তাহলে দলত্যাগবিরোধী আইনে পড়তে হবে না। শোনা যাচ্ছে, এই সুযোগ নিয়ে শুধু ওই ৩ বিধায়ক নয়, আরও একজন কংগ্রেস বিধায়ক সরাসরি বিজেপিতে নাম লেখাতে পারেন।এখন চারজন কংগ্রেস বিধায়ক যদি দলবদল করে বিজেপিতে যান, তাহলে বিহারের রাজনীতি অনেকাংশে বদলে যাবে।সেক্ষেত্রে বিজেপির জেডিইউ নির্ভরতা আরও অনেকটা কমে যাবে। উল্লেখ্য ২০২৫ বিধানসভার ফল অনুযায়ী, বিহারে বিজেপির দখলে রয়েছে ৮৮ আসন। জেডিইউের দখলে ৮৫ আসন। চিরাগ পাসওয়ানের এলজেপির দখলে ১৯ আসন। জিতন রাম মাঝিঁর হামের দখলে ৫ এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএমের দখলে ৪ আসন। সব মিলিয়ে জেডিইউ-কে ছাড়াই বিজেপির হাতে রয়েছে ১১৬ বিধায়কের সমর্থন। সেই সঙ্গে কংগ্রেসের ৪ বিধায়ক বিজেপিতে যোগ দিলে সংখ্যাটা পৌঁছে যাবে ১২০-তে।

    বিহারে ম্যাজিক ফিগার ১২২। অর্থাৎ আর দু’জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারলেই প্রথমবার নীতীশ কুমারের দলকে ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে গেরুয়া শিবির।