
জর্জ সোরস ফাউন্ডেশন থেকে অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপদেষ্টা শমিকা রবি।এভাবেই বিজেপি পাল্টা নিশানা করেছে কংগ্রেস।এরপরেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, এই দাবি একেবারেই ভুল।
সম্প্রতি বিজেপি দাবি করেছিল, জর্জ সোরস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত সনিয়া গান্ধী। এরপরেই কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন, মার্কিন সংস্থাটির থেকে অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।পাল্টা জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা শমিকা রবি এক্স হ্যান্ডলে জানিয়েছেন, এই বিবৃতি একেবারেই মিথ্যে। ২০০৬-০৭ সালে ওপেন সোসাইটি আইএসবিকে অনুদান দিয়েছিল। সেখানে তিনি সহকারী অধ্যাপক ছিলেন এবং এই বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন তিনি। কোনও টাকাই কোনও ফ্যাকাল্টি সদস্যের কাছে সরাসরি আসে না। ১৮ বছর পরে তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীতে যোগ দেন। তাঁর কাজ, দেশ ও প্রধানমন্ত্রীকে নিয়ে এতটা গর্বিত আগে কখনও হননি। ২০২০ সালে জর্জ সোরস ভারত-বিরোধী পরিকাঠামো ঘোষণা করেন। এবং ভাবুন কারা তাঁর দিকে ঝাঁক বেঁধে দৌড়েছিল।সম্প্রতি এক্স হ্যান্ডেলে জর্জ সোরস ফাউন্ডেশন সংক্রান্ত বেশ কিছু ছবি পোস্ট করে বিজেপির তরফে দাবি করা হয়, ভারতের উন্নতি রুখতে একসঙ্গে কাজ করে কংগ্রেস এবং জর্জ সোরস। এই ধনকুবেরের সাহায্যপ্রাপ্ত সংস্থা এফডিএল-এপি দাবি করে কাশ্মীর একটি আলাদা অংশ।
ওই সংস্থার কো-প্রেসিডেন্ট ছিলেন সনিয়া গান্ধী। অর্থাৎ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদের সমর্থকের সঙ্গে কংগ্রেস নেত্রীর যোগ রয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বিদেশি সংগঠনগুলো।এরপরেই
