
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথম বিধানসভা নির্বাচনে বাজিমাত এনসি-কংগ্রেস জোটের। কড়া নিরাপত্তার মধ্যেই সকাল আটটায় শুরু হয়েছে ভোটগণনা।
আর প্রাথমিক গণনা শুরু হতেই অনেকটাই এগিয়ে গিয়েছে এনসি-কংগ্রেস জোট। একটু পিছনে চলে যাচ্ছে বিজেপি। মেহবুবার দল পিডিপি সামান্য এগিয়ে রয়েছে।ইতিমধ্যে এনসি-কংগ্রেস জোট জম্মু-কাশ্মীরে ম্যাজিক ফিগার ছুয়ে ফেলেছে।৩৭০ ধারা বিলোপ হওয়ার পরে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু-কাশ্মীরে। তিন দফায় কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিয়েছেন আমজনতা। ১০ বছর পরে বিধানসভা নির্বাচনে জিতে জম্মু-কাশ্মীরে সরকার গড়বে কে, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।অন্যদিকে, এক্সিট পোলে জম্মু-কাশ্মীরে সাফল্যের গন্ধ পেয়েই উৎসবে মেতে উঠেছে কংগ্রেস। দিল্লিতে দলের সদর দফতরের সামনে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন হাত শিবিরের কর্মীরা। দলীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাসে মেতেছেন কংগ্রেস কর্মীরা।








