
ছবি সৌজন্যে : এক্স দেশের শক্তি রক্ষার্থে লড়াই করছে কংগ্রেস। এমনই মন্তব্য করেছেন ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
কেরলে এক জনসভায় কংগ্রেস নেত্রী বলেছেন, কংগ্রেসের লড়াই সেই শক্তির বিরুদ্ধে যে জনগণের অধিকারকে কেড়ে নিচ্ছে এবং তা কিছু ব্যবসায়ী বন্ধুদের হাতে তুলে দিচ্ছে। বর্তমানে তাঁরা জাতির চেতনা, ভারতের আত্মার জন্য লড়াই করেছেন।কংগ্রেস এমন এক শক্তির বিরুদ্ধে লড়াই করছে যে দেশের প্রতিষ্ঠানগুলোর ভিত্তি ধ্বংস করে দিচ্ছে।ভারত যে মূল্যবোধের জন্য দাঁড়িয়েছে তার প্রতীক ওয়েনাড়। আগামী পাঁচ বছর আরও ভাল ভবিষ্যত দেওয়ার জন্য ওয়েনাড়বাসী জন্য লড়াই করা তাঁর কর্তব্য। তিনি ভালবাসা এবং স্নেহের জন্য ওয়েনাড়ের মানুষকে ধন্যবাদ জানাতে চান। এবার তাঁর আসল কাজ শুরু হবে। সমস্ত সমস্যার সমাধান করতে একসঙ্গে কাজ করবেন তিনি।
তাঁর প্রথম কাজ হল মালায়লাম শেখা শুরু করা। পাশাপাশি তিনি ওয়েনাড়ে থাকার জন্য একটি সুন্দর জায়গা খুঁজবেন।
