বীরেন সিংয়ের পদত্যাগ ইস্যুতে খোঁচা কংগ্রেসের

0
135
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে মণিপুরে কবে আসবেন? মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিং-র পদত্যাগের পরই এভাবেই খোঁচা দিয়েছে কংগ্রেস। এক্স পোস্টে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, কংগ্রেস অনেক দিন ধরেই বীরেন সিং-য়ের পদত্যাগ দাবি করছিলেন।
তাঁর অভিযোগ, গত দু’বছর ধরে বিজেপির মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরে বিভাজনে উস্কানি দিয়েছিলেন। মণিপুরে হিংসা, প্রাণহানি এবং ভারতের ধারণা ধ্বংস হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে কাজ চালিয়ে যেতে দিয়েছিলেন। এই সঙ্গে রাহুলদের দাবি, জনসাধারণের চাপ বৃদ্ধি, সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাব বীরেন সিংকে পদত্যাগ করতে বাধ্য করেছে। বিধানসভায় কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনতে চলেছিল। এর ফল কী হবে তা আন্দাজ করেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেসের এই নেতা সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখেন, ২০২৩ সাল থেকেই তাঁরা এই দাবি করছিলেন।
এখন মণিপুরের মানুষ অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। তিনি ঘন ঘন বিদেশে যান। এখন তিনি ফ্রান্স এবং আমেরিকাও যাবেন। কিন্তু গত ২০ মাসে প্রধানমন্ত্রী একবারও মণিপুরে যাওয়ার সময় পাননি।