গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রে পরপর ভূমিকম্প, মাত্রা ৪.৬

    মহারাষ্ট্রে পরপর ভূমিকম্প, মাত্রা ৪.৬

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে বৃহস্পতিবার গভীর রাতে পরপর একাধিক ভূমিকম্পে কেঁপে উঠল নান্দেড়, হিংগোলি ও পরভানি জেলা। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪.৬।
    আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাত ১টা ৩৭ মিনিট থেকে ৩টা ২৩ মিনিটের মধ্যে মোট চার দফায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পগুলির তীব্রতা ছিল ৩.৬ থেকে ৪.৬ মাত্রার মধ্যে।
    কম্পনের কেন্দ্রস্থল মারাঠওয়াড়ার হিংগোলি সংলগ্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের গুজবে কান না দিয়ে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।