চাবাহারে পরপর মার্কিন বোমা

0
26
ছবি সৌজন্যে : এক্স

মধ্যপ্রাচ্যের যুদ্ধে শান্তিচুক্তি ভঙ্গের পর ইরানের সেতু-রেল স্টেশন-বিমানবন্দরে ব্যাপক বোমাবর্ষণ করেছে আমেরিকা। হামলা হয়েছে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরেও। দীর্ঘ বছর ধরে ইরানের এই বন্দরে বিনিয়োগ করে এসেছে ভারত।

জানা যাচ্ছে, শুক্রবার এই বন্দরে ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। সোশাল মিডিয়ায় এই হামলার ভিডিও সামনে এসেছে। এই ঘটনা নিশ্চিতভাবে ভারতের জন্য উদ্বেগের। কারণ, চিনকে টক্কর দিতে এই বন্দরই ভারতের কাছে আফগানিস্তান-সহ মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলির প্রবেশপথ।

চাবাহার বন্দরে হামলার একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যেখানে দেখা যাচ্ছে মার্কিন হামলায় বন্দরের একটি পর্যবেক্ষন টাওয়ার ভেঙে পড়ছে। পাশাপাশি এক ভিডিওতে দেখা যাচ্ছে, ধোঁয়া ও ধুলোর মেঘের মধ্যে টাওয়ারের মতো একটি কাঠামো ধসে পড়ছে। একাধিক সূত্রে দাবি করা হচ্ছে, এটি চাবাহার বন্দরের অংশবিশেষ। ইরানের সংবাদমাধ্যমের তরফেও ওই বন্দরে টানা তৃতীয় দফায় হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। যদিও ধসে যাওয়া ওই টাওয়ারটি চাবাহার বন্দরের কি না তা স্পষ্টভাবে জানানো হয়নি।