
সংরক্ষণের প্রতি বিদ্বেষ কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে। আমেরিকায় রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার হরিয়ানায় সভায় প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের রাজপরিবার থেকে যারাই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তাঁরাই সংরক্ষণের বিরোধিতা করেছেন সব সময়। সংরক্ষণের প্রতি ঘৃণার মনোভাব পোষণ করা কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে। রাজপরিবারের চতুর্থ প্রজন্মও সেই পথেই হাঁটছে। কংগ্রেস সব সময় এসসি, এসটি, ওবিসিদের বঞ্চনা করে গিয়েছে। বাবা সাহেব আম্বেদকর দলিতদের সংরক্ষণের ব্যবস্থা করে গিয়েছিলেন। তিনি না থাকলে ওবিসিদের মতো দলিতদেরও অপেক্ষা করতে হতো কংগ্রেস সরকারের পতনের জন্য। হরিয়ানার সভা থেকে জম্মু-কাশ্মীর নিয়েও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তোষণের রাজনীতি করতে গিয়ে ভারত-বিরোধী শক্তির পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে কংগ্রেস। ৩৭০ ধারা ফেরালে তা হবে জম্মু-কাশ্মীরে যারা সন্ত্রাসবাদের বিরোধিতায় জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি অসম্মান।জম্মু -কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকেই উৎসাহ দেওয়ার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।
