বদলাপুর-কাণ্ডের অভিযুক্তের মৃত্যুতে ষড়যন্ত্রের ইঙ্গিত

0
142
মহারাষ্ট্রের বদলাপুরে দুই স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডের।
তবে এই ঘটনা নিছক সাধারণ ঘটনা হিসেবে মানতে নারাজ অক্ষয় শিন্ডের মা। তাঁর অভিযোগ, পুলিশের এনকাউন্টারের পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। শুধু তাই নয় জানা গিয়েছে, যার গুলিতে অক্ষয় শিন্ডের মৃত্যু হয়েছে সেই পুলিশ আধিকারিক দীর্ঘদিন কাজ করেছেন মুম্বইয়ের নামী এনকাউন্টার স্পেশালিষ্টের প্রদীপ শর্মার সঙ্গে। সম্প্রতি এই মামলার তদন্তে আনা হয়েছিল তাঁকে।মৃত অক্ষয় শিন্ডের মায়ের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষও সরাসরি পুলিশের সঙ্গে যুক্ত রয়েছে।তারা অক্ষয় শিন্ডের দেহ নেবেন না যতক্ষণ না এই ঘটনার তদন্ত হচ্ছে, এবং অপরাধীরা শাস্তি পাচ্ছে। মৃতের পরিবারের আরও অভিযোগ, থানায় ভয়ংকর অত্যাচার চালানো হয়েছিল অক্ষয় শিন্ডের উপর। এমনকি পুলিশ জোর করে কোনও কিছুতে সই করিয়ে নিয়েছিল।অন্যদিকে, বদলাপুর কাণ্ডে যার গুলিতে মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে তিনি হলেন পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় শিন্ডে। তবে তাঁর আরও একটি পরিচয় হল, তিনি সাসপেন্ড পুলিশ আধিকারিক প্রদীপ শর্মার টিমের সদস্য। মুম্বই-সহ গোটা দেশ যাকে চেনে এনকাউন্টার স্পেশালিষ্ট হিসেবে। কর্মজীবনে ১০০টির বেশি এনকাউন্টার করেছেন। ভুয়ো এনকাউন্টারের অভিযোগে জেলেও যেতে হয় তাঁকে।