গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্ত : গণমঞ্চ 

    বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্ত : গণমঞ্চ 

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর, সিএএ, এনআরসি সহ একাধিক প্রক্রিয়া চাকু করে বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্ত শুরু হয়েছে। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছে দেশ বাঁচাও গণমঞ্চ। 
    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনী তালিকা সংশোধনের নামে বহু প্রকৃত নাগরিকের নাম বাদ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
    গণমঞ্চের পক্ষ থেকে বলা হয়, এর পেছনে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে — নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও এনপিআর-এর মাধ্যমে দেশের সংবিধানবিরোধী একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু বাংলার মানুষ নয়, দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্যও হুমকি।