গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National সংবিধান ভারতকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে : গাভাই 

    সংবিধান ভারতকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে : গাভাই 

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স
    সংবিধান নিশ্চিত করেছে যে ভারত ঐক্যবদ্ধ ও শক্তিশালী থাকবে। প্রতিবেশী রাষ্ট্রগুলির টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির আবহে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। তিনি বলেছেন, বাবাসাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানই আজকের জাতি যার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।
    বাবাসাহেবের সংবিধানের কারণেই ভারতকে উন্নয়নের পথে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। বিআর গাভাইয়ের আরও মন্তব্য, ভারতকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যখন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির ভিতরে রাজনৈতিক ডামাডোল চলছে।
    এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতেও ভারত ঐক্যবদ্ধ রয়েছে এবং আগেও ছিল। নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কা হোক, তাদের পরিস্থিতি এবং ভারতের পরিস্থিতির মধ্যে পার্থক্য ভারতীয় সংবিধানের শক্তির কারণে।