
সংবিধান দিবসে মহান সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েও গণতন্ত্র বর্তমানে ঝুঁকিতে সেই কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স পোস্টে এক বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এখন যখন গণতন্ত্র ঝুঁকির মুখে, যখন ধর্মনিরপেক্ষতা বিপন্ন পরিস্থিতিতে, যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা হচ্ছে, এই সংকটময় সময়ে, সংবিধান যে মূল্যবান নির্দেশনা প্রদান করে তা রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, তিনি সংবিধানের দূরদর্শী প্রণেতাদের, বিশেষ করে এর প্রধান স্থপতি ডঃ বি আর আম্বেদকরের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছেন। বিশেষ করে বাংলার গণপরিষদের সদস্যদের প্রতিও তাঁর শ্রদ্ধা জানাচ্ছেন, যারা সংবিধান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সংবিধান জাতির মেরুদণ্ড যা আমাদের সংস্কৃতি, ভাষা এবং সম্প্রদায়ের বিশাল বৈচিত্র্যকে দক্ষতার সঙ্গে একত্রিত করে একটি সমন্বিত, ফেডারেল সমগ্রে পরিণত করে।








