
বাঘাযতীনের ফ্ল্যাটের মতন এবার কামারহাটিতে হেলে পড়া ফ্ল্যাট সোজা করার চেষ্টায় প্রোমোটার। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চারজন নির্মীয়মাণ কর্মী-কে।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে কামারহাটি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ছয় থেকে সাত মাস ধরে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছিল। প্রোমোটার বিক্কু বিল্ডিংটি নির্মাণ করছেন বলে খবর। এলাকাবাসী সূত্রে খবর, বিল্ডিংয়ের পাশে একটি স্কুল আছে। এমনকী, নতুন কোনও বিল্ডিং তৈরি হলে যে নিয়ম মানতে হয়, তাও মানা হয়নি বলে দাবি করছেন এলাকাবাসী। প্রোমোটার চায়না কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করার পরিকল্পনা করছিলেন।
তাতে আরও হেলে পড়ে বাড়িটি বলে দাবি। এদিকে, এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। বন্ধ করে দেওয়া হয় কাজ।







