
১১ ফেব্রুয়ারি শুরু হবে বাবরি মসজিদ নির্মাণের কাজ। জানিয়েছেন হুমায়ুন কবির। ইট গেঁথে নির্মাণের কাজের সূচনা করবেন তিনি নিজেই। পরদিন ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে বাবরি যাত্রা।
নদিয়ার পলাশি থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে এই যাত্রা উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট ১৭৫ কিলোমিটার রাস্তা পেরোবে বাবরি যাত্রা। বাবরি মসজিদের নির্মাণকাজ শুরুর দিনেই সকালে সেখানে কোরান পাঠের বন্দোবস্ত করছেন হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির বলেছেন যে বাবরি মসজিদ, নিন্দুকেরা বা সমালোচকরা এখনও বলে চলেছেন বাবরি মসজিদ হবে না।
তাদেরকে একটু জবাব দেওয়ার জন্য এই বাবরি যাত্রা করা হচ্ছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
