ভুল করে ১৮ টা ঘুমের ওষুধ! আত্মহত্যার তত্ত্ব খারিজ তেলেগু গায়িকা কল্পনার

0
170
ছবি সৌজন্যে : এক্স
আত্মহত্যার চেষ্টা নয়, ভুলবশত প্রায় ১৮ টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। অত্যাধিক মানসিক চাপ, মেয়ের পড়াশোনা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে চিন্তা করতে গিয়েই অঘটন ঘটিয়ে ফেলেছেন, জনপ্রিয় তেলেগু সঙ্গীতশিল্পী কল্পনা রাঘবেন্দকে জিজ্ঞাসাবাদের পর এমনটাই খবর মিলেছে পুলিশ সূত্রে। পুলিশের দাবি, গত ৩ মার্চ হায়দরাবাদে নিজের বাড়িতেই মেয়ের সঙ্গে পড়াশোনা নিয়ে বাগবিতণ্ডা হয়েছিল। কল্পনার ইচ্ছে মেয়ে হায়দরাবাদেই পড়াশোনা করুই।
কিন্তু মায়ের কথা মানতে নারাজ তাঁর মেয়ে। ৪ মার্চ ওইসব চিন্তা করতে করতেই নাকি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। বুধবার তাঁর ঘরের দরজা ভেঙে কল্পনাকে উদ্ধার করে হাসপাতালে ভতি করানোর পর থেকেই গুঞ্জন রটে যায় তিনি আত্মঘাতী হতে চেয়েছিলেন।
তবে কল্পনার বয়ান অনুযায়ী প্রথমে আটটা ওষুধ খাওয়ার পরও ঘুম না আসায় আরও ১০ টা ওষুধ খেয়েছিলেন। শিল্পীর বয়ানে সব জল্পনার অবসান হাওয়ায় মিলিয়ে গিয়েছে, পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অসংখ্য অনুরাগীরা।