
যে গ্রাহকদের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ হয়, তাঁরা আর এলপিজি সংযোগ বা সিলিন্ডার পাবেন না। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার তরল পেট্রোলিয়াম গ্যাস নির্দেশিকা সংশোধন করেছে।
তার পরেই নতুন এই নিয়মের কথা জানিয়েছে। নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, যে গ্রাহকদের পিএনজির পাশাপাশি এলপিজি সংযোগ রয়েছে, তাঁরা কোনও সরকারি তেল সংস্থা থেকে আর গ্যাসের সিলিন্ডার পাবেন না। তাঁদের এলপিজি সংযোগ দ্রুত ছেড়ে দিতে বলা হয়েছে।
পাশাপাশি, নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে গ্রাহকদের পিএনজি সংযোগ রয়েছে, তাঁরা নতুন করে এলপিজি সংযোগ নিতে পারবেন না। কোনও সরকারি সংস্থা বা তাদের ডিস্ট্রিবিউটররের থেকে এলপিজি সিলিন্ডারে গ্যাস ভরাতে পারবেন না।








