
২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালত অবমাননা মামলায় কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের অনুমতিই মিলল না।
ফলে মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা প্রত্যাহার হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল। ওই মামলায় কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগে। তাঁর অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠলে তা খারিজ হয়ে যেত। স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের ওই সংক্রান্ত রায় নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়।
অভিযোগ মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল আদালত অবমাননার সামিল। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আত্মদীপ নামে এক সংস্থা। কিন্তু তাদের মামলাটি প্রত্যাহার হয়ে গিয়েছে।








