গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata আদালত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রীকে নোটিস

    আদালত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রীকে নোটিস

    0
    201
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিস দিয়েছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে প্রকাশ্যে অগ্রাহ্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মদীপ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এমনই অভিযোগ এনেছেন আইনজীবী।

    নোটিসে আইনজীবী অভিযোগ করেছেন ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছিলেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার একটা চক্রান্ত চলছে। একটা পরিকল্পনা চলছে। তাঁর আরও বক্তব্য কারও চাকরি কাড়ার অধিকার নেই। এ, বি, সি, ডি, ই প্ল্যান রেডি রয়েছে। আইনজীবীর বক্তব্য মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা। আইনজীবী সিদ্ধার্থ দত্ত-র দাবি সংবিধানবিরোধী কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আদালত অবমাননার সামিল। নোটিসে আইনজীবী বলেছেন সুপ্রিম কোর্টকে অবমাননার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এবং আদালত নির্দেশিত রায় কার্যকর করতে হবে। এব্যাপারে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতে হবে। যদি সেটা না করা হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পোস্টে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরি সুরক্ষার চেষ্টা করেছেন তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত করা হচ্ছে।

    তাঁর দাবি মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থার ওপর আস্থা রাখেন। কিন্তু কোনও রায়ে ন্যায়বিচার না হলে বহু মানুষের ক্ষতি হলে সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলা আদালত অবমাননা নয়।