২১ জুলাই, আদালত অবমাননার নোটিস মমতা-অভিষেককে

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

নির্দেশ সত্ত্বেও ২১ জুলাই রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি হয়েছে।

শুক্রবার জারি হওয়া নোটিসে বলা হয়েছে ২০১৮ সালে হাইকোর্টের নির্দেশ ছিল কলকাতার কোনও বড় বা প্রধান রাস্তা বন্ধ করে সভা করা যাবে না। অভিযোগ সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে শহিদ দিবসের সভা করে তৃণমূল। এই সভার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে মামলা হয়। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে। ৩ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কমচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের প্রেক্ষিতে জানিয়েছে রাজ্য।

রাজ্যের বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে ওই অনুষ্ঠানে কারও উপস্থিতি বাধ্যতামূলক নয়। সরকারি কর্মচারীদের কেউ উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না বলেও জানানো হয়েছে।