দেশের অর্থনীতিতে অবদান কন্টেন্ট ক্রিয়েটরদের : মোদী 

0
104
ছবি সৌজন্যে : এক্স
দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন কন্টেন্ট ক্রিয়েটররা। ওয়ার্ল্ড অডিয়ো ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট সম্মেলনের উদ্বোধন করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বলিউডের বহু খ্যাতনামা ব্যক্তিত্বের উপস্থিতিতে এদিন সম্মেলন শুরু হয়। উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও। আগামিদিনে ওয়েভস অ্যাওয়ার্ড চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এদিন সম্মেলনের শুরুতে বলেছেন, আজ ১০০ টিরও বেশি দেশের শিল্পী থেকে বিনিয়োগকারীরা মুম্বইতে এক ছাদের নীচে একত্রিত হয়েছেন।
আজ এখানে সারা বিশ্বের প্রতিভা এবং সৃজনশীলতার একটি ইকো-সিস্টেমের ভিত্তি স্থাপিত হচ্ছে। মোদী আরও উল্লেখ করেন,  ওয়েভস প্রতিটি স্রষ্টার জন্য একটি প্লাটফর্ম।