
হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মারা ও ক্রমাগত হিন্দুদের ওপর ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হিন্দু-সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হয়ে চলা অবিরাম আক্রমণ’কে সংবাদ মাধ্যমের প্রচার বা রাজনৈতিক হামলা বলে উপেক্ষা করা যায় না ৷
মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর 2 হাজার ৯০০ টি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি ৷ এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক ৷ একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় সেই দাবিও জানিয়েছেন মুখপাত্র৷
রণধীর বলেছেন, বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান-সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়ে চলেছে তা গভীর উদ্বেগজনক ৷ আশা করে এই হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি হবে ৷ ছাড়া হবে না চক্রান্তকারীদেরও।




