সোমবার থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব

সোমবার থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন। অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পলিশ। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নিদান রয়েছে আইনে।

২৯ জুন বিধানসভায় পাস হয় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল। ১৫ বছরের তৃণমূল জমানায় গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার বারবার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন দাঙ্গা, সমাবেশ, বিক্ষোভ, আইনশৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি, বেসরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব।