নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান

0
44
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি জানিয়েছেন, এই হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এখানে চলাচলের জন্য টোল দিতে হবে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। হাজি বাবায়ি বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের জন্য রেড লাইন। তিনি দাবি করেছেন, এই জলপথ সম্পূর্ণভাবে ইরানের হাতে এবং এখানে চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রা রিয়ালে টোল দিতে হবে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা একে বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। পাকিস্তানে ইরানের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হরমুজ প্রণালী প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে আলোচনায় এই জলপথটি অন্যতম বড় অচলাবস্থার কারণ ছিল বলে জানা গেছে।