গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata পরিবেশ-পরিষেবা-দালালমুক্ত হাসপাতালের লক্ষ্যে কন্ট্রোলরুম: মুখ্যমন্ত্রী

    পরিবেশ-পরিষেবা-দালালমুক্ত হাসপাতালের লক্ষ্যে কন্ট্রোলরুম: মুখ্যমন্ত্রী

    0
    9
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পরিবেশ এবং পরিষেবা ছাড়াও হাসপাতালের দালালরাজ মুক্ত করতে স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে।
    বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমে সারপ্রাইজ ভিজিটে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এই কন্ট্রোল রুম থেকেই সরকারি হাসপাতালগুলোয় নজরদারি চালানো হবে। লাইভ মনিটরিংয়ের ফলে হাসপাতালের দালালচক্র রোখা সম্ভব হবে। মুখ্যমন্ত্রীর কথায় কোনও দালালকে শুক্রবার থেকে আর দেখা যাবে না। তাঁর কথায় হাসপাতালে ভাল পরিষেবার জন্য মনিটারিং প্রয়োজন। কাজ করার মত মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্যভবন থেকে এখন ১৫-১৬টা স্টেট হাসপাতাল, জেলার দু-একটা হাসপাতালের মনিটারিংয়ের কাজ শুরু হয়েছে।
    ৩০ তারিখের মধ্যে সাব ডিভিশন লেভেলে নামিয়ে আনা হবে। কন্ট্রোল রুম থেকে হাসপাতালের কিচেন পর্যন্ত মনিটারিং করা যাবে।