গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য মেহবুবার

    দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য মেহবুবার

    0
    58
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রের সরকারকে সরাসরি তোপ দেগে মুফতির দাবি, দেশজুড়ে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার।

    জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি,জেকেপিডিপি-র প্রধান মেহবুবা মুফতি দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের জন্য কেন্দ্রীয় সরকারকেই ঘুরিয়ে দায়ি করেছেন। শ্রীনগরে এক সভায় মুফতি অভিযোগ করেছেন যে কাশ্মীরের যুবকদের বিপজ্জনক পথে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। মুফতির মতে,কাশ্মীরের সমস্যাগুলি লাল কেল্লার সামনে প্রতিধ্বনিত হয়েছে। মুফতি বলেছেন,একটি বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে, এবং সেই পরিবেশের জন্যই কাশ্মীরের যুবকরা তাদের পথ থেকে সরে বিপজ্জনক পথ তৈরি করছে। কাশ্মীরের যুবদের প্রতি তাঁর আহ্বান, তিনি আবারও যুবদের বলছেন তারা যা করছে তা ভুল। এত শিক্ষা লাভের পর এই কাজ করা ভুল।

    এদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতির অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা রবিন্দ্র রায়না বলেছেন,এটা নিন্দনীয়। তিনি জম্মু ও কাশ্মীরে অস্থির পরিস্থিতি তৈরির করার চেষ্টা করছেন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, তাঁর এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের জন্য অনেক কিছু করেছেন।