বিতর্কিতভাবে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি

0
175
Controversially Inter Miami in the Club World Cup
Controversially Inter Miami in the Club World Cup

২০২৫ ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নতুন নিয়ম অনুযায়ী। বিশ্বের প্রতিটি দেশের ক্লাবগুলোর মধ্য থেকে বাছাইকৃত ৩২টি ক্লাব অংশ নেবে আগামীবছর অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে। ওই আসরের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র।

আয়োজক দেশ নিয়ে চলছিল বিতর্ক।এই বিতর্কের মাঝেই আগামী বছর অনুষ্ঠিতব্য এই ক্লাব বিশ্বকাপের জন্য আয়োজক দেশের ক্লাব হিসেবে ইন্টার মায়ামির নাম ঘোষণা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।ফিফার সিদ্ধান্ত ঘোষণার আগেই বিতর্ক শুরু হয়েছিল। বিতর্কের মাঝেই ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে লিয়োনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিকে খেলার অনুমতি দিয়েছে তারা। নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভেঙেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে বিতর্ক আরও বাড়ছে।আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই হবে ক্লাব বিশ্বকাপ। এই বিশ্বকাপের জন্য আয়োজক দেশের ক্লাব হিসাবে মায়ামির নাম ঘোষণা করতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন,২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলায় মায়ামি ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব মায়ামি। তাই আয়োজক দেশের প্রতিনিধি হিসাবে ওদের নাম ঘোষণা করতে পেরে গর্বিত।মূলত, নিয়ম হলো ক্লাব বিশ্বকাপে আয়োজক দেশের লিগ চ্যাম্পিয়ন ক্লাব সুযোগ পায়।এবারের মেজর লিগ সকারে প্লে-অফ থেকে বাদ পড়েছে মায়ামি। ফলে মেজর সকার লিগ কাপ জেতার সুযোগ আর তাদের নেই।কিন্তু গ্রুপ পর্বে ৩৪টি ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট পেয়েছে তারা। মেজর লিগের ইতিহাসে তা সর্বাধিক।

ফলে সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। সে কারণে তাদের ক্লাব বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে ফিফার পক্ষ থেকে।ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, মেসিকে এই টুর্নামেন্টে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসির মুখ ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙে এ কাজ করেছে বলে অভিযোগ।

ছবি  সৌজন্যে : এক্স