গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment শ্রীলীলার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় 

    শ্রীলীলার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় 

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। পুষ্পা ২ সিনেমার আইটেম গানে পারফর্ম করার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে।

    তবে মেয়েদের ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে পড়েছেন তিনি।সম্প্রতি এমবিবিএস পাস করে চিকিৎসক হিসেবে নতুন পরিচয় পেয়েছেন শ্রীলীলা।তবে এরই মধ্যে একটি মন্তব্য ঘিরে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়,জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং একজন মহিলা হিসেবে তিনি কীভাবে তা সামলেছেন। উত্তরে শ্রীলীলা বলেছেন, পিরিয়ড মহিলাদের জন্য কোনো অজুহাত হতে পারে না।এ মন্তব্যই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু।খবর,উস্তাদ ভগৎ সিং ছবির সাফল্য পার্টিতে শ্রীলালা জানান, তিনি নিজে পিরিয়ড চলাকালেও শুটিং করেছেন। তাঁর কথায়, সব গান বা বেশির ভাগ গানই দর্শকদের ভালো লেগেছে। তিনি তাঁর পিরিয়ডের সময়ও শুটিং করেছেন, তাই পিরিয়ড কোনো অজুহাত হতে পারে না। যখন সমান অধিকার চান, তখন শারীরিক বাধাও অতিক্রম করতে হবে। শ্রীলালা আরও বলেছেন, বিষয়টি মানসিক হোক বা শারীরিক, কোনোটাই কাজের ক্ষেত্রে অজুহাত হওয়া উচিত নয়। এ মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, একজন মহিলা এবং একজন চিকিৎসক হয়েও তিনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন।নেটিজেনদের একাংশের বক্তব্য, প্রত্যেক মহিলার শরীর আলাদা এবং পিরিয়ডের অভিজ্ঞতাও ভিন্ন। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, তাহলে কি তিনি হাঁপানির রোগীকেও বলবেন,জোরে শ্বাস নাও, বাতাস তো আছেই! আবার অন্যদের মত, শ্রীলীলার অভিজ্ঞতা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।এ মন্তব্য করার পর অভিনেত্রী সমালোচনার মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে একজন মহিলা এবং চিকিৎসক হয়েও তিনি পিরিয়ড নিয়ে এমন কথা কীভাবে বলতে পারেন।

    একজন ব্যবহারকারী বলেন, ‘একজন চিকিৎসক হয়েও তিনি এটিকে স্বাভাবিক বলছেন, এটা অবাক করার মতো। প্রতিটি শরীরের জন্য পিরিয়ডের অভিজ্ঞতা ভিন্ন হয়।