গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সুদীপকে ঘিরে উত্তর কলকাতায় গোষ্ঠীকোন্দল

    সুদীপকে ঘিরে উত্তর কলকাতায় গোষ্ঠীকোন্দল

    0
    28
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    পালা বদল হতেই উত্তর কলকাতায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গোষ্ঠীকোন্দল চরমে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়।

    সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেও পাল্টা জবাব দিয়েছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে লাগামছাড়া কুকথা বন্যা বয়ে গিয়েছে। সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে চলে এসেছে। যা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুব্রত বন্দ্যোপাধ্যায় লিখেছেন উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। তাঁর উচিত ঘরছাড়াদের ঘরে ঢোকানো। কিন্তু সেটা না করে উনি নিজেই ঘরে ঢুকে গিয়েছেন। অনেকদিন পদ আঁকড়ে বসে আছেন।

    এবার তো পদ ছাড়া উচিত। হোয়াটসঅ্যাপ গ্রুপে সুদীপ ঘনিষ্ঠ কাউন্সিলররা শশী পাঁজার ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই হাতি চলে বাজার কোট করে খোঁচা দিয়েছেন। যা নিয়ে তোলপাড় উত্তর কলকাতার তৃণমূলের রাজনীতি।