কন্নড়ভাষীদের সংরক্ষণ বিলে বিতর্ক, পিছু হটল সরকার

0
161
Controversy over Kannada speakers conservation bill government retreats
Controversy over Kannada speakers conservation bill government retreats
বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণের জন্য নতুন আইন চালুর ইঙ্গিত দিয়েছিল কর্নাটকের কংগ্রেস সরকার। এই ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে কন্নড় সংরক্ষণ নিয়ে আপত্তি তুলেছিল।
 এরপরেই পিছু হটেছে সিদ্দারামাইয়া সরকার। বিধানসভায় পেশ করার আগে আরও একবার বিলটি নিয়ে পর্যালোচনা করবে রাজ্য সরকার।বুধবার বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের সংরক্ষণ নিয়ে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এক্স হ্যান্ডলে ওই পোস্টে তিনি লিখেছিলেন, কর্নাটকে সি এবং ডি গ্রুপের ১০০ শতাংশ চাকরিই কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ করা হবে। তাঁর ওই পোস্টের পরেই কর্নাটকের বিভিন্ন অংশ, বিশেষত রাজ্যের উত্তর-পশ্চিম প্রান্তের মরাঠিভাষী অঞ্চল এবং পূর্বের তেলুগুপ্রধান অঞ্চলে বিক্ষোভের খবর আসে। পরে পোস্টটি মুছে দেন সিদ্দারামাইয়া।অন্যদিকে, বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণের জন্য নতুন আইন চালুর ইঙ্গিত দিয়েছে কর্নাটকের কংগ্রেস পরিচালিত সরকার। প্রস্তাবিত বিলে বেসরকারি সংস্থাগুলির জন্য ৭০ শতাংশ কর্মী এবং ৫০ শতাংশ আধিকারিকের পদ কন্নড়ভাষীদের জন্য সংরক্ষিত রাখা বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন কর্নাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড। এই ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন কর্পোরেট সংস্থা কন্নড় সংরক্ষণ নিয়ে আপত্তি জানাতে শুরু করে।