গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে বিতর্ক

    শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে বিতর্ক

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সমতায় শেষ হতে যাচ্ছিল ম্যাচ,কিন্তু শেষ সময়ে অমার্জনীয় এক ভুল করে বসলেন স্পোর্তিং সান মিগেলিতোর গোলরক্ষক হোসে কালদেরন। বুক দিয়ে বল আটকানোর চেষ্টায় উল্টো পাঠিয়ে দিয়েছেন জালে।

    তাতে তার দলও হেরে গিয়েছে। আর এই ঘটনায় তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধের তদন্ত শুরু হয়েছে।আলোচিত ঘটনাটি ঘটেছে পানামার ফুটবল লিগে স্পোর্তিং সান মিগেলিতো ও আলিয়ান্স এফসির মধ্যকার ম্যাচে। ৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল ২-২। এরপরই ঘটে ওই ঘটনা।অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মাঠের বাঁ দিক দিয়ে আসা ক্রস আটকাতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটান পানামা জাতীয় দলের হয়ে ৪৪টি ম্যাচ খেলা কালদেরন, বল হাত দিয়ে না আটকে বুক দিয়ে চেষ্টা করেন তিনি এবং পোস্টের কাছে তার বুকে লেগে বল পোস্ট ঘেঁষে জালে জড়ায়। সেটাই ব্যবধান গড়ে দেয়, ম্যাচটি ৩-২ গোলে জিতে যায় আলিয়ান্স।পরদিন লিগ কর্তৃপক্ষ জানায়, তারা এই গুরুতর ঘটনার সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাইবে।

    ফুটবলে ভুল হতেই পারে, লিগ সেটা বোঝে। তবে, কিছু ঘটনা এই সাধারণ সীমারেখা অতিক্রম করে এবং সেগুলো পেশাদার প্রতিযোগিতার মানদণ্ডের বিচারে গ্রহণযোগ্যও নয়।