
সংবিধান বদল নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাহুল গান্ধী বারবার জনসভাগুলিতে গিয়ে বলছেন, এই নির্বাচন কোনও সাধারণ নির্বাচন নয়।
সংবিধান বাঁচানোর লড়াই। এবার ৪০০ আসন পেলে সংবিধান বদলে দেবে বিজেপি। প্রামাণ্য হিসাবে বিজেপি নেতাদের বিভিন্ন ভাষণকে ব্যবহার করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।যার জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন রামদাস আঠাওয়ালে। তাঁর কথায়, রাহুল গান্ধী যে দাবি করছেন সেটা ভ্রান্ত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযোগ অস্বীকার করেছেন। তারপরও বিভিন্ন জনসভায় একই কথা বলে যাচ্ছেন কংগ্রেস নেতা। সেজন্য তাঁর শাস্তি হওয়া উচিত। তিনি যেন প্রচারে আর একথা না বলেন সেটারও ব্যবস্থা করা উচিত।
