গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment রামচরণের গান ঘিরে বিতর্ক

    রামচরণের গান ঘিরে বিতর্ক

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণী অভিনেতা রাম চরণ অভিনীত আসন্ন সিনেমা পেড্ডি মুক্তির আগেই নতুন বিতর্কে জড়িয়েছে। সিনেমার নতুন গান হাল্লাল্লাল্লো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।

    গানটিতে রামচরণের সঙ্গে নাচতে দেখা গেছে শ্রুতি হাসান এবং জাহ্নবী কাপুরকে। নেটিজেনদের অভিযোগ, গানের নাচের ভঙ্গি অশালীন এবং এতে যৌন ইঙ্গিত রয়েছে।অনেকেই দুই অভিনেত্রীর শরীরী ভঙ্গি এবং ক্যামেরায় উপস্থাপনা নিয়ে আপত্তি তুলেছেন। তাঁদের মতে,মহিলা শরীরকে অতিরিক্তভাবে আবেদনময়ী করে দেখানো হয়েছে, যা ঠিক নয়।কোরিওগ্রাফি নিয়েও সমালোচনা চলছে। রিপোর্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, দক্ষিণী সিনেমায় আইটেম গান ও অতিরঞ্জিত নাচের ব্যবহার সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গেছে। কেউ কেউ মনে করছেন, পুষ্পা দ্য রাইজ সিনেমার জনপ্রিয়তার পর থেকেই এই ধরনের গানের প্রবণতা আরও বেশি দেখা যাচ্ছে।তবে এই বিতর্কে ভিন্ন মতও রয়েছে। একদল দর্শক ও নির্মাতার মতে, এগুলো শুধুই বিনোদনের অংশ এবং দর্শকের চাহিদা অনুযায়ীই তৈরি করা হয়।অন্যদিকে সমালোচকদের বক্তব্য, দর্শক টানার জন্য অশালীন দৃশ্য ব্যবহার করা ঠিক নয়। তাঁদের মতে, সিনেমা নির্মাণে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।এদিকে,হাল্লাল্লাল্লো গানের কোরিওগ্রাফারকেও ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, অতীতে তিনি যৌন হেনস্থার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন।এর মাঝেই আরেক ঘটনায় হাসির পাত্র হয়েছেন রাম চরণ। সম্প্রতি পেড্ডি সিনেমার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে তিনি ভারতীয় ক্রিকেটার জেসপ্রীত সম্পর্কে কথা বলতে গিয়ে ক্রিকেট ও ফুটবল গুলিয়ে ফেলেন।

    এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিমের ঝড়।পরে নিজের ভুল স্বীকার করে রামচরণ জানান, ভিড় ও উত্তেজনার কারণে তিনি ভুল করেছেন এবং এজন্য তিনি বুমরাহর কাছে ক্ষমা চান।