বিজেপি কর্মীকে হাঁসুয়ার কোপ, চোখ ফাটল ভোটারের, রক্তাক্ত শীলতকুচি

0
882
roktakto sitalkuchi
roktakto sitalkuchi
ভোট দিতে গিয়ে হাঁসুয়ার কোপ পড়ল বিজেপি কর্মীর মাথায়। লাইনে দাঁড়িয়ে চোখ ফাটল ভোটারের। সকাল থেকেই হিংসার ছবি শীতলকুচিতে।
অশান্তির মধ্য দিয়ে শীতলকুচিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর মাথায় হাঁসুয়ার কোপ দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। আহত বিজেপি কর্মীর অভিযোগ তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য ৪০-৫০ জন সদস্য নিয়ে তাঁকে মারতে গিয়েছিল। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে, শীতলকুচির ছোট শালবাড়ি অঞ্চলে ভোটারকে মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।