
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে কোচবিহারের কৃতি সন্তান বিনয় দাসের নাম করে ভূয়সী প্রশংসা করেছেন। ১৫ বছর ধরে একক প্রচেষ্ঠায় অন্তত ১৩ হাজার চারাগাছ রোপণ এবং খণ্ডবন গড়ে তোলার জন্য প্রশংসিত হয়েছে তাঁর উদ্যোগ।
কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকার বাসিন্দা বিনয় দাস পেশায় রাজবাড়ির একজন আধিকারিক। সরকারি চাকরির ফাঁকে ফাঁকে রাস্তার ধারে, পরিত্যক্ত জমিতে কিংবা নদীর চরে গাছ লাগানোই তাঁর নেশা। তিনি এটাকে দায়বদ্ধতা বলে মনে করেন। তাঁর একক প্রচেষ্টাতেই কোচবিহারের বহু এলাকায় চোখে পড়ছে সবুজের ছায়, তৈরি হয়েছে ছোট ছোট বনভূমি। রবিবার মন কি বাতে তাঁরই উদ্যোগ প্রশংসিত হয়েছে। শুধু বিনয় দাস নয়, প্রশংসিত হয়েছে পূর্ব মেদিনীপুরের ফরিদপুরের বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন।
মন কি বাতে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে এই প্রতিষ্ঠান যারা কয়েক দশক ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবা করে চলেছেন। অপরের যত্ন যে আদর্শ তারই প্রতিফলন ঘটেছে এখানে।



