কোচবিহারে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত ৪

0
418
ছবি সৌজন্যে : নিজস্ব
কোচবিহারে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। বরাত জোরে বেঁচেছেন একমাত্র মহিলা যাত্রী।
সোমবার গভীর রাতে কোচবিহারের চিলকিরহাট সংলগ্ন এলাকায় ভয়াবহ ওই পথ দুর্ঘটনা হয়েছে। পথ দুর্ঘটনায় মৃতদের নাম ধনঞ্জয় বর্মন, অমিত দাস, সঞ্জয় দাস, পার্থ দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দেওয়াননহাট মোয়ামারি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই সম্পর্কে কাকাতুতো ভাই। স্থানীয় সূত্রে খবর, দেওয়ানহাট থেকে গাড়ি ভাড়া নিয়ে কয়েকজন নিমন্ত্রণে যাচ্ছিলেন। রাস্তায় কোতোয়ালি থানার চিলকিরহাট ও চান্দামারির মাঝখানে ওই দুর্ঘটনা ঘটেছে। নিযন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের জলাশয়ে পড়ে যায়। মৃতদের মধ্যে ধনঞ্জয় বর্মন গাড়ির চালক ছিলেন। তাঁর বাড়ি দেওয়ানহাট এলাকায়।
ওই চারচাকা গাড়িতে চালক-সহ মোট পাঁচজন ছিলেন, যাঁর মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।