২ বোনকে খুনে গ্রেফতার পশ্চিমবঙ্গের রাঁধুনি

0
888
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পুণেয় নির্যাতনের চেষ্টা ব্যর্থ হওয়ায় দুই বোনকে খুনের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের এক রাঁধুনির বিরুদ্ধে। পুণের একটি লজ থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুণের পুলিশ সুপার রমেশ চোপাড়ে জানিয়েছেন, পুণে থেকে নিজের বাড়িতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন অভিযুক্ত। তার আগেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বাড়ি পশ্চিমবঙ্গে।পুলিশ জানিয়েছে, পুণের রাজগুরুনগরে একটি বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত দুই নাবালিকা। ওই বাড়িরই দোতলায় থাকতেন অভিযুক্ত। তাঁর সঙ্গে আরও কয়েকজন থাকতেন। তাঁরাও পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বাড়ির সামনেই খেলছিল দুই বোন। পুলিশ সুপার জানিয়েছেন, দুই বোনকে লাড্ডু খাওয়ার জন্য ডাকেন অভিযুক্ত। তারা রাঁধুনির ঘরে ঢুকতেই বড় বোনকে শৌচাগারে ঠেলে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দেন। এই দৃশ্য দেখে ছোট বোন চিৎকার করতে থাকে। অভিযোগ, তার মুখ বন্ধ করতে প্রথমে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করা হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে ঘরে রাখা জলের ড্রামের মধ্যে মাথা চুবিয়ে ধরেন। অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ছোট বোনকে খুনের পর শৌচাগারের দরজা খুলে বড় বোনকে বার করে নির্যাতনের চেষ্টা করেন। কিন্তু সে-ও চিৎকার করতে থাকায় তাকে জলের ড্রামে মাথা চুবিয়ে ধরে রাখেন।
তাতেই মৃত্যু হয় বড় বোনের। দু’টি দেহ ড্রামের ভিতরে রেখে কাপড় চাপা দিয়ে ঘর ছেড়ে পুণেতেই একটি লজে গিয়ে ওঠেন অভিযুক্ত।পুণের একটি লজ থেকে গ্রেফতার করা হয় তাঁকে।