গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আইসিসির হল অব ফেমে কুক-ডি ভিলিয়ার্স-নিতু

    আইসিসির হল অব ফেমে কুক-ডি ভিলিয়ার্স-নিতু

    0
    147

    খেলায় অবদানের স্বীকৃতি পেয়েছেন তিন প্রাক্তন ক্রিকেটার। আইসিসির সম্মানসূচক হল অব ফেমে জায়গা পেয়েছেন অ্যালিস্টার কুক, এবি ডি ভিলিয়ার্স ও নিতু ডেভিড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

    আগামী রোববার দুবাইয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন, তিন কিংবদন্তিকে স্বাগত জানাবে আইসিসি।ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও ওপেনার কুক ১১৩তম সদস্য হিসেবে হল অব ফেমে জায়গা পেয়েছেন। ২০০৬ সালে ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে অভিষেক হয় তার। এই ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে নজরে আসেন তিনি। সব মিলিয়ে ১৬১ টেস্ট খেলা এই ব্যাটসম্যান ৩৩ সেঞ্চুরি ও ৫৭ ফিফটিতে ১২ হাজার ৪৭৩ রান করেন। ভারতের নিতু ডেভিডকে ১১৪তম সদস্য করা হয় হল অব ফেমের।দেশের হয়ে এই মহিলা ক্রিকেটার ১০ টেস্টে নেন ৪১ উইকেট। এছাড়া ৯৭ ওয়ানডেতে তার উইকেটসংখ্যা ১৪১টি। ভারতের হয়ে ওয়ানডেতে সবার আগে ১০০ উইকেট শিকার করা মহিলা ক্রিকেটার তিনিই। ১৯৯৫ সালে মেয়েদের শততম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ রানে ৮ উইকেট নেন নিতু। যা এখন পর্যন্ত মেয়েদের টেস্টে সেরা বোলিং। এই তালিকায় ১১৫তম সদস্য হিসেবে যুক্ত হওয়া এবি ডি ভিলিয়ার্সের ক্যারিয়ারও ছিল রঙিন। তিন ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করা দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের রয়েছে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটি, দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ১৫০ রানের রেকর্ড।

    সব মিলিয়ে ১১৪ টেস্ট খেলে ৮ হাজার ৭৬৫ রান সংগ্রহে রয়েছে তার। এছাড়া ২২৮ ওয়ানডেতে ৯ হাজার ৫৭৭ ও ৭৮ টি-টোয়েন্টিতে ১ হাজার ৬৭২ রান করেন তিনি।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক